1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৪ মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ৪ মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড

  • আপডেট টাইম : Thursday, April 4, 2024
  • 603 বার
Messenger creation 6915410b 8503 44e0 a228 e413481516a0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে একাজের সাথে সংশ্লিষ্ট ৪ মাটি ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে এই কারাদণ্ড দেয়া হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম ও সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া এলাকার মো. লিকু দেওয়ানের ছেলে রাব্বি দেওয়ান (৩০), একই এলাকার আনিছুর রহমান দেওয়ানের ছেলে কাজল দেওয়ান (৩০), বাঁশতৈল ইউনিয়নের পাচগাঁও এলাকার ইব্রাহিম দেওয়ানের ছেলে আনোয়ার (৩৪) ও ময়মনসিংহ জেলার কালিবাড়ী উপজেলার কুড়ালিয়া পাড়ার গ্রামের মো. আব্দুল শেখের ছেলে মামুন রানা (২০) ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com