1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, August 2, 2025
  • 463 বার
Messenger creation 6915410b 8503 44e0 a228 e413481516a0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার ৮১০ টাকা, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রনি মিয়া (২৪), সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলীর ছেলে সজিব (২০)।

মামলার বাদী বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে এই মাদক জব্দ করা হয়। চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকের ব্যবসা করে আসছিলো। এই চক্রের অন্যান্যদের আইনের আওতায় আনতে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হবে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে এরআগেও মাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com