1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ১০৭ পরিবারে ‘আইডিয়াল মির্জাপুর’ এর ঈদ উপহার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে ১০৭ পরিবারে ‘আইডিয়াল মির্জাপুর’ এর ঈদ উপহার

  • আপডেট টাইম : Saturday, April 6, 2024
  • 493 বার
Messenger creation 7f18ca36 ecee 4705 a842 3c795a5ee190

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদকে আনন্দময় করে তুলতে বরাবরের ন্যায় নি¤œ আয়ের মানুষদের কাছে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে ‘আইডিয়াল মির্জাপুর’ নামক একটি ফেসবুক গ্রæপ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাউয়ের চাল, চিনি, সেমাই, গুড়া দুধ ও সাবান।

শনিবার (৬ এপ্রিল) উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কয়েকটি স্থানে ১০৭টি পরিবারের মাঝে এই ঈদ উপহার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গ্রæপটির এডমিন স্কুল শিক্ষক দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান।

মির্জাপুরকে একটি আদর্শ মির্জাপুর হিসেবে গড়ে তুলতে ২০১৮ সালের ২৩ আগস্ট ‘আইডিয়াল মির্জাপুর’ নামক এই ফেসবুক গ্রæপটি যাত্রা শুরু করে। গ্রæপটিতে মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পোস্ট করার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। এর মাধ্যমে মির্জাপুরে বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে এবং সংশ্লিষ্টরা সেগুলোর সমাধানও করেছেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর বিভিন্নজনকে মানবিক-আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া প্রতি ঈদে শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিয়ে যাচ্ছে।

গ্রæপটির এডমিন দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান বলেন, প্রিন্সিপাল মোশারফ হোসেন, আমেরিকা প্রবাসী তোফাজ্জল হোসেন, সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব হোসেন, ওয়াশিম মিয়া, দেশে অবস্থান করা লিটন, শিপলুসহ গ্রæপের সদস্য এমন অনেকেই তাদের নিজ অর্থ ও সময় দিয়ে এই কাজে সহযোগিতা করে থাকেন। আদর্শ মির্জাপুর গঠনে ভূমিকা রাখার পাশাপাশি ‘আইডিয়াল মির্জাপুর’ গ্রæপটি ভবিষ্যতে মানবিক সহযোগিতা আরো বাড়ানোর চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com