মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলে মির্জাপুরে ১০০শ পিচ ইয়াবাসহ মো. রাব্বি মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ জানান, রাব্বি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী । দীর্ঘ দিন ধরে রাব্বি ও তার সহযোগিরা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের মাধ্যমে আজগানা এলাকায় আভিযান চালিয়ে ১০০শ পিচ ইয়াবাসহ রাব্বিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের পাঠানো হয়েছে।
Leave a Reply