1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ১০টি হাঁস মারায় থানায় অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ১০টি হাঁস মারায় থানায় অভিযোগ

  • আপডেট টাইম : Saturday, December 17, 2022
  • 838 বার
IMG 20221123 190545

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামে গত শুক্রবার দুপুরে প্রতিহিংসাপরায়ন হয়ে এক খামারির ১০টি হাঁস লাঠি দিয়া বাইরায়া মেরে ফেলা হয়েছে। হাসেঁর খামার ভাংচুর করে ২৫০টি হাঁস ধরে নিয়ে যায় । এ ঘটনায় খামারি মো. শফিকুল মিয়া মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি একই ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের লতিফ তালুকদারের পুত্র মোস্তফা তালুখদারকে অভিযুক্ত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর আগছাওয়ালী গ্রামের মৃত কাজী সামাদের ছেলে হাবেল কাজীর ৪২ শতাংশ জমি ভাড়া নিয়া হাঁস খামারি শফিকুল মিয়া এক বৎসর যাবত হাঁর খামার করতেছে। বিবাদী মোস্তফা তালুকদার ভারাকৃত জমি তার দাবী করে খামার ভাংচুর করে ১০টি হাঁস মেরে ফেলে বাকী ২৫০টি হাঁস ধরে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা তালুকদার ‘দেখে নেওয়ার’ হুমকি দেন মো.শফিকুল মিয়াকে । পরবর্তীতে বিষয়টি স্থানীয় লোকজনকে জানাইয়া থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com