1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে হোমে কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে হোমে কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা

  • আপডেট টাইম : Saturday, March 21, 2020
  • 963 বার
mirzapur pic 02 21 03 2020

সাজ্জাত হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন না মানায় সিঙ্গাপুর ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এনিয়ে হোম কোয়ারেন্টেন না মানায় অর্থদন্ড পাওয়া প্রবাস ফেরতের সংখ্যা দাঁড়ালো তি’নে।
আজ শনিবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদন্ড দেওয়া হয়।
এদিকে, প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিয়ে বিপাকে রয়েছে প্রশাসন। সংশ্লিষ্টসূত্রে, উপজেলায় বর্তমানে হোম কোয়ারেন্টেনে রয়েছেন ১২০ প্রবাস ফেরত ব্যক্তি। তাদের হোম কোয়ারেন্টেন নিশ্চিত করার লক্ষে নিয়মিত প্রবাস ফেরতদের বাড়ি বাড়ি ঘুরছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
সরেজমিনে দেখা যায়, হোম কোয়ারেন্টেন ধারনার ব্যাপক ঘাটতি ও উদাসীনতা লক্ষ করা গেছে প্রবাস ফেরতদের মাঝে। অর্থদন্ড প্রাপ্ত ৩ প্রবাস ফেরতই দাবি করেছেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় হোম কোয়ারেন্টেন বিষয়ে তাদেরকে কোন ধারনা দেওয়া হয়নি। কিভাবে হোম কোয়ারেন্টেন পালন করতে হবে তার স্পষ্ট জ্ঞানের ব্যাপক ঘাটতি লক্ষ করা গেছে তাদের মধ্যে। এ বিষয়ে প্রশাসনের দাবি, অবশ্যই এয়ারপোর্ট অতিক্রম করার সময় প্রত্যেক প্রবাসীকে হোম কোয়ারেন্টেন বিষয়ে ধারনা দেওয়া হয়েছে এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত মাইকিং ও পোস্টারিং করা হচ্ছে। যারা এটি মানছেন না এটা একান্তই তাদের ব্যক্তিগত উদাসীনতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, “এই দুঃসময়ে হোম কোয়ারেন্টেনের বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করছি, যারা মানছেনা তাদের শাস্তি দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com