1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্ত্রী হত্যার মামলায় শশুরবাড়ি থেকে স্বামী গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে স্ত্রী হত্যার মামলায় শশুরবাড়ি থেকে স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, November 1, 2025
  • 710 বার
IMG 20251101 205224

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম হত্যার মামলায় তাঁর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাপী বেগমের লাশ উদ্ধারের পর থেকে পুলিশের নজরদারির মধ্যেই ছিলেন তিনি।

শনিবার (১লা নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি রোডস্থ শশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল কাদের (৫৫) পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। হত্যার শিকার গোলাপী বেগমকে প্রায় দেড় যুগ পূর্বে বিয়ে করার পর থেকে শশুর বাড়িতেই থাকতেন তিনি। গোলাপী বেগম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। সংসারে তাদের একটি ৫ মাসের কণ্যা সন্তানসহ মোট ৩ জন সন্তান রয়েছে।

গত ২৬ অক্টোবর সকাল ৮ টার দিকে নিহতের বাড়ির পাশদিয়ে প্রবাহিত বারই খালের বাইমহাটী অংশে কচুরিপানার সাথে বিবস্ত্র অবস্থায় তাঁর লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা। এরআগে গত ২৩ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হন গোলাপী বেগম নামের ওই গৃহবধূ।

লাশ উদ্ধারের পর কারো সাথে তাদের বিরোধ ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল কাদের বলেছিলেন, ‘বিষয়টি এখনি বলা যাবেনা।’ তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে পূর্ব থেকেই উদ্বিগ্ন ছিলেন বলে তার সাথে কথা বলে জানা যায়।

এঘটনায় নিহত গোলাপী বেগমের বাবা বিশু মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী উপ পরিদর্শক সানাউল্লাহ বলেন, গ্রেপ্তার আব্দুল কাদেরের কথা বার্তায় অনেক অসংলগ্নতা লক্ষ্য করা গেছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com