1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সিনেমার স্টাইলে ছিনতাই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে সিনেমার স্টাইলে ছিনতাই

  • আপডেট টাইম : Saturday, May 28, 2022
  • 1776 বার
Screenshot 20220528 101831

মো.সাজজাত হোসেন

একটি প্রাইভেটকারে চারজন যুবক। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় অস্ত্র ঠেকিয়ে রাত ১০ টার সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাতির ঘটনা ঘটিয়েছে তারা। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। । গতকাল শুক্রবার রাতে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম শাহিন সিকদার। বংশাই রোডে ‘মোবাইল বাজার’ নামে তার একটি দোকান রয়েছে।

পরিবারিক সূত্র জানায়, দোকান বন্ধ করে দুই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ব্যাগে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস পার হচ্ছিলেন শাহিন সিকদার। এসময় একটি প্রাইভেটকার তার সামনে আসে। এরপর প্রাইভেটকার থেকে নেমে দুর্বৃত্তরা শাহিন সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ও মোবাইলের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ২ টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহিন সিকদারের মামাত ভাই মো.মাসুদ মিয়া বলেন, দোকান বন্ধ করে নগদ দুই লাখ টাকা ও রকেট, বিকাশ এবং নগদের টাকা ভরা মোবাইল নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে সব নিয়ে গেছে। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে রাতে পৌরশহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এমন ঘটনা চিন্তার ভাজ ফেলেছে পুলিশের কপালেও।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, কোথাও কোথাও তো সমস্যা হচ্ছেই, হয়তো আমাদের টহল যথাযথভাবে হচ্ছে না। আসলে কারও ওপর দায় না চাপিয়ে পৌরবাসীর নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। তবে অপরাধীরা যত কৌশলই হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com