1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাবেক কাউন্সিলর মাসুমের দাফন সম্পন্ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে সাবেক কাউন্সিলর মাসুমের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : Wednesday, December 13, 2023
  • 716 বার
IMG 20231213 235042

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাসুম মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী গ্রামের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার মির্জাপুর কেন্দ্রেীয় জামে মসজিদে জানাজা নামাজ শেষে পুষ্টকামুরী সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com