1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাড়াঁশি অভিযানে ৪ মাটি ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে সাড়াঁশি অভিযানে ৪ মাটি ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Sunday, March 23, 2025
  • 239 বার
IMG 20250323 115746

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের ১০ ঘন্টার সাড়াঁশি অভিযানে চার মাটি ব্যবসায়ীকে দশলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ মার্চ) বিকেল রোববার রাত দুইটা পর্যন্ত টানা দশ ঘন্টা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। সহকারি কমিশনার মাসুদুর রহমান এসময় তাকে সহায়তা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের আবুল সিকদারের ছেলে রাজীব সিকদারকে পাঁচ লক্ষ টাকা, বেলতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে আহাদকে দুই লক্ষ টাকা, পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেনকে দুই লক্ষ টাকা, একই গ্রামের কবির হোসেনের ছেলে হৃদয়কে একলক্ষ টাকা জরিমানা করেন। তারা দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের বেলতৈল ভূলুয়া ও পলাশতলী এলাকায় পাহাড়ী লাল মাটি কেটে বিক্রি করছিল। সহকারি কমিশনার মাসুদুর রহমান জানান, মাটি ব্যবসায়ীদের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। মাটি কাটার বিরোদ্ধে অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com