1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ‘সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফর অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে ‘সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফর অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : Wednesday, August 13, 2025
  • 704 বার
IMG20250812115403
oppo_0

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

মির্জাপুরে “সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফর অফিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি অফিসার ও সহকারী প্রোগ্রামার মোঃ জামিল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে জেলা আইসিটি অফিসার ও প্রোগ্রামার মোঃ হারুন আর রশিদ আইটি সেক্টরে বিভিন্ন সুরক্ষা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনূর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com