1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাংবাদিকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে সাংবাদিকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম : Tuesday, April 21, 2020
  • 1058 বার
Mirzapur 21 04 2020 Korona ppe 1

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু মির্জাপুরে কর্মরত সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা ও সাবেক সভাপতি নিরঞ্জন পালের হাতে এই পিপিই তুলে দেন।
মীর এনায়েত হোসেন মন্টু বলেন, সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে।
সাংবাদিকরা সংবাদ প্রচার ও প্রকাশ না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। তাই তিনি সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মির্জাপুরে কর্মরত সাংবাদিকের সুরক্ষায় পিপিই দেয়ায় মীর এনায়েত হোসেন মন্টুকে ধন্যবাদ জানিয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com