1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, September 23, 2025
  • 404 বার
IMG 20250923 WA0003

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মির্জাপুর থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার ২৫৮টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মির্জাপুর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষা কাজে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মির্জাপুর নাগরপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আদনান মুস্তাফিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন আহমেদ,দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন পিপিএম বাশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মির্জাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমোতোষ গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারাপদ সরকার

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্তরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মির্জাপুর থানার পুলিশ সদস্যসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com