স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় লাইভস্টক প্রোভাইডারদের মাঝে ১৫টি বাইসাইকেল ও চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম।
আজ বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোঃ আজহারুল ইসলাম ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাজু আহমেদ প্রমুখ।
Leave a Reply