1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে রাস্তা দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে রাস্তা দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান

  • আপডেট টাইম : Saturday, October 10, 2020
  • 727 বার
121203189 562128764552735 8606718609644849999 n

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার দুই পাশের ফুটপাত দখল মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ৭ দোকানদারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি অসাধু চক্র সরকারী নির্দেশনা অমান্য করে উপজেলা সদরের পুরাতন রোড, মসজিদ রোড, কালিবাড়ি রোড, কাঁচাবাজার ও বংশাই রোডসহ বিভিন্ন রাস্তার দুই পাশ দখল করে ব্যবসা করে আসছে। ফলে রাস্তার দুই পাশে ঘন্টার পর ঘন্টা যানজটের ফলে পৌরবাসিসহ সাধারন লোকজনের চরম ভোগান্তি বাড়ছে। শহর যানজট মুক্ত রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশনের দুই পাশ এবং কুমুদিনী হাসপাতাল রোড হতে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং কালিবাড়ি রোড হতে বাইপাস পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তা দখল করে অবৈধ ভাবে দোকান গড়ে তোলায় শাকিল, মিন্টু, শামসুল ও এরশাদুজ্জামানসহ ৭ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, উপজেলা সদরের গুরুত্বপুর্ণ রাস্তা যানজট মুক্ত না হওয়ায় পর্যন্ত এবং অবৈধ দোকান পাট অপসারন না হওয়া পর্যন্ত তাদের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যহৃত থাকবে। কোন অবস্থায় রাস্তার দুই পাশ দখল হতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com