1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যেভাবে আইনের আওতার বাইরে ছিনতাইকারী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে যেভাবে আইনের আওতার বাইরে ছিনতাইকারী

  • আপডেট টাইম : Tuesday, October 22, 2024
  • 323 বার
IMG 20241020 183742

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

আইনের আওতার বাইরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার হওয়া এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি ও পরবর্তীতে আইনের আওতায় না আসায় চূড়ান্তভাবে তার পরিচয় জানার সুযোগ হয়নি। গত রোববার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় ওই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। তবে পালিয়ে যেতে সক্ষম হয় ওই চক্রের অন্য সদস্যরা। এনিয়ে ওইদিন মির্জাপুর প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে এ সংবাদ প্রকাশিত হয়।

ওইদিন অটোরিক্সার চালক রমজান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড থেকে দেলদুয়ার উপজেলার নাসির গøাস ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তি তার রিকশা ভাড়া করেন। মহাসড়কের জামুর্কী অতিক্রম করার পর একটি সাদা প্রাইভেটকার তার রিকশার গতিরোধ করে ও প্রাইভেটকারে থাকা কয়েকজন নেমে তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়। এসময় রিকশায় থাকা যাত্রী তার রিকশাটি চালিয়ে মির্জাপুরের দিকে রওনা হয়। প্রাইভেটকারটি চলে যায়। মোবাইল ফোনে নিকট আত্মীয়দের সংবাদ দিলে তারা মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় রিকশাটি আটক করে। এরপর স্থানীয়রা রিকশা ছিনতাইকারীকে গণধোলাই দেয়। তবে প্রাইভেটকারে থাকা অন্য ব্যক্তিদের কোন হদিস পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক মিরান। তার উপস্থিতিতে গণধোলাইয়ের শিকার হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার দুইদিন পরও গণধোলাইয়ের শিকার হওয়া ছিনতাই চক্রের সদস্য আইনের আওতায় না আসার বিষয়ে উপপরিদর্শক মিরান বলেন, এঘটনায় ভুক্তভোগী কোন অভিযোগ না দেয়ায় আইনগত পদক্ষেপ নেয়া হয়নি। মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com