1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট টাইম : Wednesday, January 29, 2025
  • 295 বার
IMG 20250129 172327


হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে আদর্শ পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ।
উপজেলা আদর্শ পেশাজীবী পরিষদের সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ। আদর্শ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাঈল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সেক্রেটারি আবুল কাশেম মৃধা, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা, কুমুদিনী হাসপাতালের প্রাক্তন সার্জন ডাঃ আনোয়ারুল কাদের সাইদ, মির্জাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত আট শিক্ষার্থী হলেন সুমাইয়া জাহান, ফাহমিদা আহমেদ ঐশী, রুনা আক্তার, সীমা আক্তার, অনিক মালাকার, সুস্ময় বিশ্বাস, মেহেদী হাসান ও দিলারা হাশেম মৌ।
পরে আদর্শ পেশাজীবী পরিষদের পক্ষ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ, সম্মাননা স্বারক ক্রেস্ট ও বই প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com