1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মানবাধিকার কমিশনের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে মানবাধিকার কমিশনের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, January 21, 2023
  • 486 বার
IMG 20230121 172512
smart

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা ও পৌরশাখার নবগঠিত কমিটির পরিচিতিসভা বেলা সাড়ে ১১টায় মির্জাপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি কাউছার হোসেন চপলের সভাপতিত্বে ও সম্পাদক তোজম্মেল তালুকদার টিটুর পরিচালনায় প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের এমপি ও ভ’মি মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মানবাকিার কমিশনের ময়মনসিংহ জোনের গবর্ণর সাইফুজ্জামান সোহেল। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাট করান মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা মানবাধিকার কমিশনের জেলা সভাপতি নাসরিন জাহান বিউটি, সাধারন সম্পাদক তাজউদ্দিন রিপন, অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান মানবাধিকার পৌর সভাপতি শাহাদৎ হোসেন ও সম্পাদক রেমন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ভিপি মাসুম প্রমুখ। প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি বলেন, সমাজে যাতে মানবাধিকার ক্ষুন্ন না হয় মানবাধিকার কর্মীদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com