1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মধ্যরাতে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ আটক ১৩ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে মধ্যরাতে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ আটক ১৩

  • আপডেট টাইম : Saturday, June 21, 2025
  • 437 বার
Messenger creation C07E17D5 312B 4328 B0EA D35FCA1BED73

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে মিতালি গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে অনৈতিক কাজের সম্পৃত্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার গোড়াইতে অবস্থিত আবাসিক হোটেলটিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।

আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার সোনাইমুড়ী গ্রামের মো. মোস্তফার ছেলে মো. শাহজাহান (৪৫), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইলের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

খোঁজ নিয়ে জানা গেছে, হোটেলটিতে এর আগেও অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গিয়েছিলো। হোটেলটির ভবন মালিক আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যারা অনৈতিক উদ্দেশ্যে হোটেলে অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, আবাসিক হোটেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। কাগজপত্র যাচাই বাছাই করে আবাসিক হোটেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থানায় এনিয়ে একটি মামলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com