1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম : Monday, May 4, 2020
  • 1234 বার
95307907 520652115480996 3766665346266693632 n

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কালে মির্জাপুর কাঁচা বাজারে ব্যবসায়ী সহ মোট ৮টি মামলার বিপরীতে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন জানান, দেশের করোনা পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে। তারই প্রেক্ষিতে মির্জাপুর কাঁচা বাজারে অভিযান করা হয়। যেখানে বিদেশী আদা ১৬০ থেকে ১৭০ টাকা ও দেশী আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করার নিয়ম হলেও তা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নিয়ম ভঙ্গ করায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com