1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভেক্যু আটক, অর্থদন্ড দেড় লাখ টাকা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ভেক্যু আটক, অর্থদন্ড দেড় লাখ টাকা

  • আপডেট টাইম : Wednesday, June 7, 2023
  • 927 বার
IMG 20230607 100655

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে পাহাড়ি মাটি কাটার দায়ে দুইজনকে মোট দেড় লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
বুধবার (৭ই জুন) দিনভর অভিযান পরিচালনা করে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় মাটি কাটার কার্যক্রম চলাকালীন এই অর্থদন্ড দেয়া হয় বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন সূত্র।
অর্থদন্ড প্রাপ্তদের মধ্যে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের আজিজ সিকদারের ছেলে জাহিদুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা ও বেলতৈল গ্রামের হাকিম সিকদারের ছেলে আনোয়ার সিকদারকে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, অর্থদন্ডের পাশাপাশি মাটি কাটায় ব্যবহৃত ভেক্যু মেশিনটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আটক করে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com