1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ব্রিজে আশ্রয় নেয়া পরিবারকে অর্থ প্রদান করেন আ.লীগ নেতা লিটন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে ব্রিজে আশ্রয় নেয়া পরিবারকে অর্থ প্রদান করেন আ.লীগ নেতা লিটন

  • আপডেট টাইম : Wednesday, August 5, 2020
  • 1708 বার
Mirzapur Liton vi Pic 05 08 2020 2

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন সেতুর ওপর পলিথিনের ছাউনি দিয়ে আশ্রয় নেয়া বন্যার্ত সত্তুর পরিবারে নগদ ৫শ টাকা করে ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

Mirzapur Liton vi Pic 05 08 2020
মির্জাপুরে ব্রিজে আশ্রয় নেয়া পরিবারকে অর্থ প্রদান করেন আ.লীগ নেতা লিটন 3


বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের পক্ষে অনুদানের অর্থ প্রদান করেন মির্জাপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আফরোজা আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, যুবলীগ নেতা জুলহাস তালুকদার, ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী প্রমুখ।
জানা গেছে, উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) বংশাই নদীর পাশে দুই শতাধিক দরিদ্র মানুষের বাস। যাদের অধিকাংশেরই পেশা ছাতা ও গ্যাসলাইটার মেরামত। আর ফেরি করে কাচের জিনিস বিক্রি করা। অনেকে অন্যের বাড়িতে কাজও করেন। তাঁরা মূলত বেদে পরিবারের বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বন্যার পানি বৃদ্ধি পেলে তাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। গত পনের দিন ধরে প্রায় ৭০টি পরিবার একাব্বর হোসেন এমপি সেতুর ওপরে দুই পাশে পলিথিনে মোড়ানো ছোট ছোট পৃথক ছাউনি দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে সেখানে আশ্রয় নেয়। এ খবর একাধিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নজরে আসে। তিনি ওই সত্তুর পরিবারের নগদ ৫শ টাকা করে ৩৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। বুধবার সকালে আবুল কালাম আজাদ লিটনের সেই অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারে হস্তান্তর করা হয়।
মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন বলেন, আবুল কালাম আজাদ লিটন তাঁর অর্জিত ব্যক্তিগত অর্থ প্রতিনিয়ত গরীব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। এর আগেও তিন দুই হাজার পরিবারে ৫শ টাকা করে নগদ দশ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় আড়াই হাজার পরিবারে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মির্জাপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া জানান, দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি আবুল কালাম আজাদ লিটন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার ব্যক্তিগত অর্থ দিয়ে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কবরাস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়নও করে থাকেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে বর্তমানে হংকংয়ে থাকা আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, কোন কিছু পাওয়ার আশায় না। মানুষের সেবাই বড় ধর্ম এই বিশ্বাস থেকে অর্জিত ব্যক্তিগত অর্থ থেকে সমাজ ও মানুষের ভাগ্যোন্নয়নে ব্যয় করে থাকি। এই সহায়তা অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com