1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম : Thursday, September 10, 2020
  • 879 বার
119076709 612719622721218 8706330920832177589 n

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ সার বিতরণ করে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আকতার শিফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক মো. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমাইয়া আফরিন ঝুমা প্রমুখ।
উপজেলা ২শ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৯শ জন কৃষকের মধ্যে মিষ্টিকুমড়া, করলা, বরবটি, শিমসহ ১৩ প্রকার সবজী বীজ বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com