1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম : Sunday, June 1, 2025
  • 700 বার
Messenger creation E67484A8 A135 470D 9A49 0A1D77D7749A

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১লা জুন) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মির্জাপুর মুসলিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি ঘটনাস্থলের পাশ্ববর্তী পাহাড়পুর গ্রামের মৃত নোয়ার আলীর ছেলে আসাদ মিয়া (৭৫) বলে জানা গেছে। তিনি সাহাপাড়া বাবু বাজারে কাঁচামাল বিক্রির ব্যবসা করতেন।

ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম খান বলেন, পাহাড়পুর গ্রামের নুরুল হক ভূইয়ার স্ত্রী মিনু বেগম সম্প্রতি তার বাড়ির বেশ কয়েকটি কাঠ গাছ কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এক সপ্তাহ ধরে শ্রমিকরা গাছগুলো কাটছিলেন। রোববার দুপুরে প্রায় ১০০ ফুট লম্বা একটি ইউক্যালিপটাস গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে তারসহ দুটি খুঁটি ভেঙ্গে পড়ে। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আসাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের লাশ উদ্ধার করেছেন। এছাড়া পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোকলেছুর রহমান বলেন, সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com