1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : Friday, July 29, 2022
  • 582 বার
IMG 20220729 152622

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ‘কম্পিউটার মনিটর নয় প্রয়োজন লাইব্রেরির ধুলোপড়া বই’ শীর্ষক বিতর্কের পক্ষে অংশ নেয় উপজেলার মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়। এতে বিজয়ী হয় মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয় ও সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন উক্ত বিদ্যালয়ের ১০ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অর্পন সাহা।

এছাড়া অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিতর্ক প্রতিযোগিতা উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
সেরা বিতার্কিক অর্পন সাহা বলেন, আমি প্রথমবারের মতো কোন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা বিতার্কিক হয়েছি এবং আমাদের দল বিজয়ী হয়েছে। এই অর্জন আমাকে সারাজীবন অনুপ্রাণিত করবে।

উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিমুখী করে গড়ে তুলতে এমন আয়োজন দারুণ ভূমিকা রাখতে পারে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে উপজেলাজুড়ে ছড়িয়ে দেয়া চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা-সংস্কৃতিমুখী হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । যতোদিন দায়িত্বে আছি এমন উদ্যোগকে উৎসাহিত করার চেষ্টা করবো।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এছাড়া বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন- অর-রশিদ, একাডেমিক সুপাইভাইজার প্রবীর কুমার চৌধুরী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডোরেটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ শাকিল মিয়া, ডাঃ মাইশা মারিয়া, ডাঃ কানিজ ফাতেমা এবং ডাঃ সাবরিনা বিনতে সারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com