1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপি-জামায়াতের পৃথক বিজয় র‍্যালি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে বিএনপি-জামায়াতের পৃথক বিজয় র‍্যালি

  • আপডেট টাইম : Monday, December 16, 2024
  • 386 বার
IMG 20241216 143231

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে পৃথকভাবে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী।

সোমবার ( ১৬ই ডিসেম্বর) ১২টার দিকে মির্জাপুর এসকে পাইলট মডেল হাই স্কুল থেকে র‍্যালি বের করে বিএনপি। র‌্যালিটি মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে মির্জাপুর বাইপাসে গিয়ে শেষ হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ ( মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

এর আগে সকাল দশটায় বিজয় র‌্যালি করে জামায়াতে ইসলামীর মির্জাপুর শাখা। র‌্যালিটি মির্জাপুর বাইপাস বাসস্টেশন থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিত্তোর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ তালুকদার ও উপজেলা আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com