1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ আহত ১০ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মির্জাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ আহত ১০

  • আপডেট টাইম : Friday, December 4, 2020
  • 1077 বার
Mirzapur Accident Pic 1

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলায় বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুর্নী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস কুর্নী এলাকায় বিকল হয়ে পড়ে।পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা ওসি মোজাফ্ফর হোসেন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com