1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম : Monday, August 29, 2022
  • 375 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ( ২৮ আগস্ট) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চড়পাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের ওয়াসি উদ্দিনের ছেলে আতিক।
পরিবার সূত্রে জানা যায়, নিহত দুইজনই অটো চালক ছিলেন। নষ্ট অটো মেরামত করে বাড়ি ফেরার পথে পুষ্টকামুরী চড়পাড়া বাইপাস পাড় হওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে আতিক ও হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।

এদিকে সোমবার (২৯ আগস্ট) দুপুরের লাশ দাফনের প্রাক্কালে নিহতদের পরিবারে শোকের মাতম বইছিলো। দুজনই বিবাহিত ছিলেন। তাদের স্ত্রী সন্তানদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতি লক্ষ্য করা গেছে নিহতদের বাড়িতে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল বলেন, ঘটনাস্থল থেকে বাসটি আটক করার গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com