1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট টাইম : Saturday, February 10, 2024
  • 355 বার
received 360143120228633

মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মির্জাপুর লোকনাথ আশ্রমে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী জ্যোর্তিবিনোদ গোস্বামী । উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি শ্রী আশুতোষ চক্রবর্তী (লিটন) ও সাধারণ সম্পাদক সুশীল ভট্রাচার্যর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এড.গোবিন্দ চন্দ্র ঘটক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী উৎপল চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন(লালু),সম্পাদক নিরঞ্জন পাল, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, জেলা ও উপজেলার আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, সকলকে বেদ, গীতা ও উপনিষেদের জ্ঞান অর্জন করতে হবে। ব্রাহ্মণরা সবসময় সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। ঐক্যবদ্ধ হয়ে ব্রাহ্মণ ও সনাতনী সমাজকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com