1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

  • আপডেট টাইম : Thursday, March 20, 2025
  • 248 বার
IMG 20250320 152509

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতারও দোয়া মাহফিল এবং সদ্য যোগদানকৃত নবীন সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. সুলতান উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পিটিআই সুপার টাঙ্গাইলের প্রতিনিধি আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি, মো. মঞ্জুর কাদের, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নেতা দেওয়ান আজাদুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সদ্য নিয়োগ প্রাপ্ত ২৫জন সহকারী শিক্ষককে নবাগত সংবর্ধনা দেয় হয।#

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com