1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মির্জাপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : Friday, October 2, 2020
  • 797 বার
received 280201206439249 mh1594287699744

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মহর আলী (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামে আমির আলী ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভররা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন। সকাল সাড়ে এগারাটার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com