1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রিমিয়ার ব্যাংকের ২৬ বছরে পদার্পণ উদযাপন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে প্রিমিয়ার ব্যাংকের ২৬ বছরে পদার্পণ উদযাপন

  • আপডেট টাইম : Sunday, October 26, 2025
  • 581 বার
IMG 20251026 180916

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে প্রিমিয়ার ব্যাংক পি এল সি এর২৫ বছর পূর্তি ও ২৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় পৌরসদরের কালিবাড়ি রোডের ঠান্ডু মার্কেটে অবস্থিত প্রিমিয়ার ব্যাংক মির্জাপুর শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য খালেদা সিদ্দিকী স্বপ্না, ব্যবসায়ী ইলিয়াস, প্রিমিয়ার ব্যাংকের প্রধান কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রধান ক্যাশ কর্মকর্তা আলতাফ হোসেন, জেনারেল ব্যাংকিং ইনচার্জ আব্দুর রাজ্জাক, ক্যাশ কর্মকর্তা নকিব নিয়াজ ও ওয়াহিদুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রিমিয়ার ব্যাংকের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের প্রশংসা করেন এবং ব্যাংকটির ভবিষ্যৎ অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com