1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, October 31, 2025
  • 440 বার
IMG20251030121506
oppo_0

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মির্জাপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা।

বক্তারা বলেন, শিক্ষার্থীরা মূলত ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই তিনটি বিষয়ে সবচেয়ে বেশি অকৃতকার্য হচ্ছে। তাই পরবর্তী পরীক্ষার আগে এসব বিষয়ভিত্তিক অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষকরা দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করলে ফলাফলের উন্নতি সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com