1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : Monday, March 15, 2021
  • 763 বার
IMG 20210315 082459

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে অগ্নিকান্ডের সূত্রপাত।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে মন্ডল জানান , আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিন ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।
আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকায় নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থলে টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সহায়তায় প্রায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় ১৫-২০টি দোকান একেবারে ভষ্মিভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বলা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com