1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পশুর হাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে পশুর হাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম : Sunday, May 25, 2025
  • 313 বার
IMG 20250525 225824

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
পশুর হাটের সার্বিক নিরাপত্তার স্বার্থে হাট ইজারাদার ও হাট পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে মির্জাপুর থানা পুলিশ।

রোববার (২৫ মে) বিকেল ৫ টায় মির্জাপুর থানা কনফারেন্স কক্ষে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর- নাগরপুর সার্কেল) মো. আদদান মুস্তাফিজ। এতে উপজেলার কাইতলা পশুর হাট, দেওহাটা পশুর হাট, হাট ফতেপুর পশুর হাট, মাঝালিয়া পশুর হাটসহ অন্তত ১০টি পশুর হাটের ইজারাদার ও হাট পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (মির্জাপুর- নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ হাটে দায়িত্ব পালন করা কর্মীদের নির্দিষ্ট পোশাক ব্যবহার, জাল টাকা চিহ্নিতকরণ যন্ত্র সংরক্ষণ, বেশী পরিমাণ টাকা লেনদেন বা পরিবহনের ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে পুলিশের সহযোগিতা গ্রহণের পরামর্শসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com