1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নৈশ প্রহরীর পাহাড়ায় চুরি ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে নৈশ প্রহরীর পাহাড়ায় চুরি !

  • আপডেট টাইম : Tuesday, August 8, 2023
  • 1033 বার
IMG 20230808 145325

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম নামক এক ব্যবসায়ীর ৬ ড্রাম সয়াবিন তৈল চুরির ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষন করে চুরির ঘটনায় নৈশ প্রহরীর সম্পৃত্ততা রয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। এঘটনায় সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজারে মুন্সী স্টোর নামক একটি মুদি মনোহারির দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজ বিশ্লেষন করে দেখা যায়, সোমবার (৭ আগস্ট) রাত ৩.৫৫ মিনিটে ৮ জন তরুন-যুবক একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে থামে। এরপর পিকআপ থেকে একজন নেমে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা ব্যক্তির সাথে কথা বলে। তার ইশারায় বাকি অন্যরা পিক আপ থেকে নেমে ভুক্তভোগীর দোকানের সামনে রাখা তৈল ভর্তি ৬টি ড্রাম পর্যায়ক্রমে গাড়িতে তুলে মির্জাপুরের দিকে রওনা হয়। চুরির ঘটনা ঘটার সময় নৈশ প্রহরীকে লাইট হাতে চোরদের পাশেই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নৈশ প্রহরী চোরদের সহায়তা করেছেন। থানায় অভিযোগ করেছি বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে। তার চুরি যাওয়া ৬ ড্রাম সয়াবিন তৈলের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন তিনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা অটল কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনায় সম্পৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com