1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নিত্য পণ্যের দোকান গুলোতে সাদা রঙ দিয়ে মার্কিং - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে নিত্য পণ্যের দোকান গুলোতে সাদা রঙ দিয়ে মার্কিং

  • আপডেট টাইম : Tuesday, March 31, 2020
  • 971 বার
91545439 1313182628873557 5802422382203240448 n

শাহ্ সৈকত মুন্না:
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ এবং দোকানিদের সচেতন করা হচ্ছে বলে জানায় মির্জাপুর উপজেলা প্রশাসন এছারাও পৌরসদরের কাঁচাবাজার, ফার্মেসী, নিত্যপণ্যের দোকান গুলোতে সাদা রঙ দিয়ে মার্কিং করা হয়েছে। যার দূরত্ব ৩ ফিট।
মঙ্গলবার (৩১ মার্চ) মির্জাপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় মার্কিং কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।এ সময় সহকারি কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন, মির্জাপুর সরকারি কলেজের রোভার স্কাউটলিডার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ রোভারবৃন্দ উক্তস্থানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুল মালেক জানান, করোনা ভাইরাসের সংক্রমণএড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। তাই করোনা প্রতিরোধে মানুষকে আরো সচেতন করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। সকল ক্রেতারাই এই চিহ্নের মধ্যে দাঁড়িয়ে পণ্য ক্রয় করবে যাতে করে একজন অন্য আরেকজনের গাঁ ঘেষে দাড়াতে না পারে। দোকান মালিকদের জানানো হয় দুজন ব্যক্তির মাঝে ৩ ফিট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতাদের অনুরোধ করতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com