1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Monday, July 27, 2020
  • 1159 বার
116342362 301347347589144 9199416897192655274 n

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনসহ নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে কলেজ রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও সম্পাদক আমিনুর রহমান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল সিকদার, ভাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম আর রুস্তম প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com