1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নবনির্বাচিত পৌর মেয়র সালমাসহ চার কর্মকর্তাকে রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে নবনির্বাচিত পৌর মেয়র সালমাসহ চার কর্মকর্তাকে রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা

  • আপডেট টাইম : Friday, October 2, 2020
  • 720 বার
120576624 1648370081991443 4296002585589937283 n

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত প্রথম মহিলা পৌর মেয়র সালমা আক্তার শিমুলসহ চার কর্মকর্তাকে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

120572019 462859527974095 8440722734642035665 n
মির্জাপুরে নবনির্বাচিত পৌর মেয়র সালমাসহ চার কর্মকর্তাকে রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা 4

মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান।

120539275 2740957612894464 3599070405408588014 n
মির্জাপুরে নবনির্বাচিত পৌর মেয়র সালমাসহ চার কর্মকর্তাকে রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা 5


বুধবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন। সংবর্ধিতরা হলেন প্রয়াত জনপ্রিয় মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মীনি ও নবনির্বাচিত প্রথম নারী মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল এবং গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধান মন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় বর্তমান সরকার দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বিনির্মানে সরকারের পাশাপাশি গনমাধ্যমকর্মীদেরও অগ্রনী ভুমিকা রয়েছে। স্থানীয় সাংবাদিকদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানই তার প্রমান।
বিশেষ অতিথি মো. সায়েদুর রহমান বলেন, দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ এবং গনমাধ্যমকর্মী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে থাকেন। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগন তার শ্রেষ্ঠ উদাহরণ।
সংবর্ধিত নবনির্বাচিত পৌর মেয়র সালমা আক্তার শিমুল বলেন, আমার স্বামী প্রয়াত সাহাদৎ হোসেন সুমন ছিলেন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল একজন পৌর মেয়র। তিনি না ফেরার দেশে চলে গেছেন। বর্তমান সরকার, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পৌরবাসি আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন সকলের সহযোগিতায় তা যেন সমাপ্ত করতে পারি। মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, জনগনের সেবার জন্য সরকার আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন দেশের উন্নয়নে সঠিক ভাবে কাজ করতে চাই। এ জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল বলেন, আমি মির্জাপুরের সন্তান। এলাকাবাসির দোয়া ও ভালবাসায় বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সরকার এবং জনগন আমার উপর যে বিশাল দায়িত্ব দিয়েছেন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করতে চাই।
মো. মোজাফ্ফর হোসেন বলেন, আমরা যার যার অবস্থান থেকে যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করি, তবেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার সেই লক্ষ ও উদ্যেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com