1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, চারটি ড্রেজার ধ্বংস দশ হাজার টাকা জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, চারটি ড্রেজার ধ্বংস দশ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : Monday, May 11, 2020
  • 1463 বার
dfdsfrrgh

সাজজাত হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আজাহারের ছেলে মামুন এর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়নের একাধিক স্থানে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চারটি স্পটের অবৈধ বালু উত্তোলনকারী পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের কাজের ৪ টি ড্রেজার ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com