1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুর্ধর্ষভাবে ব্যবসায়ীর ৪৫ ভরি স্বর্ণ চুরি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে দুর্ধর্ষভাবে ব্যবসায়ীর ৪৫ ভরি স্বর্ণ চুরি

  • আপডেট টাইম : Sunday, August 27, 2023
  • 1336 বার
received 763901435420893

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে শায়মা জুয়েলারী নামক একটি দোকান থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে মির্জাপুর পৌরসভার কালীবাড়ি রোডের স্বর্ণকার পাড়ার মহামায়া মার্কেটে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন সহাকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম। এছাড়া টাঙ্গাইল (দক্ষিন) ডিবি’র একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগীর বয়ান ও সিসি টিভি ফুটেজ থেকে দেখা যায়, রাত সাড়ে তিনটার দিকে মার্কেটটির পিছনের অংশে গ্রিল কেটে লুঙ্গি পরিহিত দুই চোর মার্কেটে প্রবেশ করে। এরপর রাত ৩.৪০ দিকে দোকানের শাটার ও কেচি গেট ভেঙ্গে চোরদের একজন দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সিসি ক্যামেরা বিকল করে দোকানে থাকা আংটি, দুল, নাকফুল, ঝুমকাসহ ৪৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বলে দাবি করেছেন দোকান মালিক দুলাল মিয়া। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলোর বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা বলেও জানান তিনি।

মির্জাপুর থানার ওসি মাসুদ করিম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আমরা জোরালোভাবে তদন্ত শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com