দীপক বিশ্বাস রাজীব
টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার মির্জাপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কার্যকরী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক। সভাপতির আসন গ্রহণের পর শ্রীমদভগবদগীতা হতে পাঠ করেন পরিষদের নির্বাহী সদস্য সরকার গৌড় চন্দ্র। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মঙ্গল রাজবংশী ও সুনীল চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার শীল,সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র গোস্বামী, প্রচার সম্পাদক দিলীপ কুমার সরকার,নির্বাহী সদস্য স্বপন কুমার মন্ডল। আলোচনা সভার প্রারম্ভে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এর পরলোকগত সহধর্মিণীর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। এছাড়াও করোনা আক্রান্ত টাঙ্গাইল -৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেন ও তাঁর সহধর্মিণী ঝর্ণা হোসেন এর রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর কেন্দ্রীয় কমিটি নির্দেশিত দিক নির্দেশনা সভায় উপস্থাপন করেন। গত ৮ আগস্ট ২০২০ শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত প্রদত্ত বিবৃতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে টাংগাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ নির্দেশিত তথ্য ভিত্তিতে- আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়। করোনা মহামারির জন্য দুর্গা পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে। দুর্গা পূজায় আলোক সজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবেনা। খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা করার জন্য সংশ্লিষ্ট আয়োজকদের প্রশাসন হতে অনুমতি নিতে হবে এবং আজকের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পূজা মন্দিরে পুজারী ও দর্শনার্থীদেরে অবশ্যই মাক্স ব্যাবহার করতে হবে এবং প্রতিটি পূজা মন্দিরে বাধ্যাতামূলক ভাবে স্যানিটাইজার এর ব্যবস্থা রাখতে হবে।
সভার সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও উপস্থিত সদস্যদের সকল সিদ্ধান্ত সমুহ যথাযথ পালন করার পরামর্শ দেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply