1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুই মাদকসেবীকে জেল-জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে দুই মাদকসেবীকে জেল-জরিমানা

  • আপডেট টাইম : Sunday, June 29, 2025
  • 520 বার
Messenger creation 1AE7D16E A518 44E8 9076 E511CD2CEDEF

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে একশত টাকা করে জরিমানা ও ১৫ দিনের জেল দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। রোববার (২৯জুন) সকালে মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেয়া হয়।

দ-প্রাপ্তরা হলেন, পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিপলু মিয়া (৩০) ও একই গ্রামের ভিকু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)।

অভিযানে টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবসহ অধিদপ্তরের মাদকবিরোধী টিম উপস্থিত ছিলেন।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান জানান, গাঁজা সেবন ও বিক্রির দায়ে তাদেরকে জেল-জরিমানা দেয়া হয়েছে। ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com