1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে তিনশতাধিক কর্মহীনের মধ্যে ইউএনও খাদ্যসামগ্রী বিরতণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে তিনশতাধিক কর্মহীনের মধ্যে ইউএনও খাদ্যসামগ্রী বিরতণ

  • আপডেট টাইম : Saturday, April 18, 2020
  • 1090 বার
Mirzapur U.N.O PIC 2 18 04 2020

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। কর্মহীনদেরে মধ্যে ট্রাক, মাইক্রো ও সিএনজি চালক এবং হকাররা রয়েছেন।
শনিবার সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনশতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
খাদ্যসহায়তা বিরতণপূর্ব সচেতনামূলক বক্তৃতায় ইউএনও আবদুল মালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশের শ্রমজীবি মানুষ আজ কর্মহীন হয়ে ঘরে রয়েছে। ঘরে থাকার এই সময়টাতে তারা যেন পরিবার নিয়ে খাদ্যাভাবে কষ্ট না করেন সেজন্য সরকার খাদ্যসহায়তা দিচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। বিশেষ প্রয়োজনে ঘরের বাহির হলেও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনা ভাইরাসের মহামারি ঠেকানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com