1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, January 16, 2025
  • 389 বার
IMG 20250116 195143


হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রিকেট এবং ফুটবল খেয়ায় উপজেলা প্রশাসন জয়ী হয়েছে। তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় মির্জাপুর মিনি স্টেডিয়ামে ক্রিকেট খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে পৌরসভা একাদশকে হারায়। প্রথমে ব্যাট করে পৌরসভা ১৫১ রান করে। জবাবে উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেট হাতে রেখে ১৫২রান করে জয়ী হয়। এরপর বিকেলে ফুটবল খেলায় উপজেলা প্রশাসন একাদশ একশূণ্য গোলে পৌরসভা একাদশকে পরাজিত করে। এরআগে খেলার উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি.এম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, বিএনপি’র উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া, এসএম মহসীন, পৌরসভার হিসাবরক্ষক আবুল হাসনাত, উপজেলা প্রশাসসনিক কর্মকর্তা যুবদিল খান প্রমুখ। এসময় পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com