1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Sunday, July 5, 2020
  • 2004 বার
received 280201206439249 mh1593957992840


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে সুরুজ্জামান নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার ভোর রাতে গোড়াই হাইওয়ে থানার টহল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সুরুজ্জামান (৪০) উপজেলা সদরের পুষ্টকামুরী পুর্বপাড়ার (সড়ক ও জনপথ অফিস সংলগ্ন) মনসুর ব্যাপারির ছেলে।
পুলিশ জানায়, রাত চারটার দিকে সুরুজ্জামানসহ ৫/৭ জন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া ট্রেড ইন্টারন্যাটনাল পেট্রোল পাম্পের প্রায় ২০০ গজ পশ্চিমে ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় হাইওয়ে পুলিশের টহল টিম সুরুজ্জামানকে চাপাতি ও মোবাইল ফোনসহ আটক করে। এসময় ডাকতদলের অন্য সদস্য গ্রেপ্তার সুরুজ্জামানের ভাই নুরুজ্জামান (৪৫), লক্ষন (৩৮), জুয়েল (৩০), সাগর (৩৩) অজ্ঞাত নামা আরও একজন দৌড়ে পালিয়ে যায় বলে গ্রেপ্তারকৃত সুরুজ্জামান পুলিশকে জানিয়েছে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সুরুজ্জামানকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com