1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত

  • আপডেট টাইম : Sunday, September 24, 2023
  • 807 বার
received 184161731370258

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দেওয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত পিতা পুত্রকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানী এলাকার মির্জাপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের কাজী দৌলত হোসেন (৭০) রাত আনুমানিক আড়াইটার দিকে তাহাজ্জুদ নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠেন। ঘরের দরজা খুলতেই উঠানে মুখোশ পড়া ৪/৫ জন লোক দেখে দরজা বন্ধ করতে গেলে মুখোশ পড়া লোকগুলো দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার স্ত্রী নার্গিস বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার আত্মচিৎকারে ছেলে কাজী রায়হান (৩৫) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ওটা একটা চুরির ঘটনা। চোরদের দেখে ফেলায় বাড়ির লোকজনের ওপর তারা হামলা করে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com