1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডাকাতিকালে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ জন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ডাকাতিকালে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ জন

  • আপডেট টাইম : Tuesday, January 19, 2021
  • 1838 বার
20210119 130808

মির্জাপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের বাইমহাটী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের বাইমহাটী গ্রামের সজিব মিয়া(৩২) , একই গ্রামের সাকিল মোল্লা(৩০) এবং পোষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আজিজুল মিয়া (৩০)। পুলিশ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোষ্টকামুরী এলাকা থেকে মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে। তাঁর বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর বিকেলে ট্রাক চালক মজিবর রহমান দিনাজপুরের মধ্যপাড়া এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকা-আরিচা সড়কের বারবাইরার দিকে রওনা হন। রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। এ সময় সামনে যান থাকায় তাঁদের ট্রাকটি খুবই ধীরগতিতে চলছিল। একটু সামনে এগিয়ে পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, রাস্তায় একটি মুঠোফোন ফেলে ডাকাতির ফাঁদ করেন তাঁরা। ওই মুঠোফোনটি দেখে চালক ট্রাক থামান। চালকের সহকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসান (২০) মুঠোফোনটি কুড়িয়ে আনতে গেলে গ্রেপ্তারকৃতরা তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁরা চালকের কাছে যান। তাঁরা তাঁকে মারধোর করে তাঁর কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ভয়ে ট্রাক চালক তাঁর আসন থেকে লাফিয়ে দৌড় দিলে সেতুর নীচে পড়ে প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাঁদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com