1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ" অনুষ্ঠান অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, July 27, 2025
  • 440 বার
FB IMG 1753587529947

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ পাঠের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। শপথ পাঠ শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা এনসিপি’র আহ্বায়ক মাসুদ পারভেজ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নারী সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে সচেতন নাগরিক হিসেবে সকলকে এগিয়ে আসতে হবে। যুবসমাজ এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com