1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : Monday, June 16, 2025
  • 693 বার
Messenger creation 5AD46E92 6A62 4AB1 8711 D14D66A877D6

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আয়নাল (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগম নামের দুইজনকে ঘটনার পরপরই আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি বংশীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

নিহতের ভাই স্থানীয় সংবাদকর্মী শামছুল আলম বলেন, সকাল ৮ টার দিকে আমার ভাই আমাদের জমিতে গাছ রোপন করতে যায়। গাছ রোপন করার সময় তারা (আটককৃতরা) আমার ভাইয়ের ওপর হামলা করে। তাদের মারপিটে আমার ভাই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করে। আমি আমার ভাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com